মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৫৪
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ভোলায় খাল থেকে অর্ধগলিত নবজাতকের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশনে খাল থেকে অর্ধগলিত ভাসমান অজ্ঞাত পরিচয়ের (৪/৫ দিন বয়সের) এক নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় উপজেলার আমিনাবাদ ইউনিয়নের বসত উল্লাহ চৌমুহনী বাজার সংলগ্ন খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে পথচারীরা খালপাড় দিয়ে যাওয়ার সময় খালের পাড়ের মাটির সাথে আটকে থাকা অর্ধগলিত নবজাতক শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলের গিয়ে খাল থেকে ভাসমান শিশুর লাশ উদ্ধার করেন।

চরফ্যাসন থানার ইন চার্জ(ওসি) মো. মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই নবজাতক শিশুর অনুমান ৪/৫ দিন বয়সের ছেলে শিশু বলে নিশ্চিত হওয়া গেছে।