বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৮
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

অমানবিক নির্যাতন ও চাঁদাবাজীর বিচার চেয়ে বরিশালে সংবাদ সম্মেলন

শামীম আহমেদ  বরিশালে অমানবিক নির্যাতন ও চাঁদাবাজীর বিচার চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ আগস্ট ) দুপুর ১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নগরীর গোরস্থান রোডের বাসিন্দা শাহরিয়া মোঃ সালা উদ্দিন। লিখিত বক্তব্যে শাহরিয়া মোঃ সালা উদ্দিন বলেন, আমি ও আমার পরিবার ১৮ বছর যাবৎ আমার মামাতো ভাই মাদক ব্যবসায়ী শাহারিয়া সাচিব রাজিবের দ্বারা নির্যাতনের শিকার। সে এলাকার চাঁদাবাজী, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত। আমরা বাড়ি কাজ শুরু করার থেকে শাহারিয়া সাচিব রাজিব আমাদের কাছে চাদাঁ দাবী করে আসছিলো। চাঁদা দিতে না চাইলে আমার মেঝ ভাইকে মারধর, মিস্ত্রীকে মারধর করে বাড়ি নির্মাণে বাধা সৃষ্টি করে আসছে।

এসময় তিনি বলেন, চাঁদা না দেয়ায় প্রতিনিয়তই তিনি আমার বাব-মা, ভাই-বোনকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমার ভাড়াটিয়াদের জিনিস পত্র চুরি করে। আমরা তার পরিবারকে জানানোর পরও কোন সু-বিচার পাইনি।এলাকায় কেউ জমি কিনলে , কেউ বাড়ী করলে মোটা অংকরে চাঁদা দাবী করে। যদি কেউ দিতে অস্বীকার করে তাহলে তার দলবল নিয়ে তাদের উপর নির্যাতন চালায়।তার এবং তার পরিবারের ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

এসময় তিনি আরো বলেন, গত ১ আগস্ট আমরা পাইয়ু নিষ্কাষনের সেলাপ তার বালু ট্রাক এসে ভেঙে ফেলে। আমি তার কাছে জানতে চাইলে সে অকথ্য ভাষায় গালাগালি করে খুনের উদ্দেশ্যে আমার উপর নির্যাতন চালায় । স্টীলের জিআই পাইপ দিয়ে আমার মাথা খন্ড-বিখন্ড করতে চাইলে আমি হাত দিয়ে মাথা রক্ষা করি । এতে আমার হাত খন্ড-বিখন্ড হয়ে যায়। এখন আমি মাননীয় মন্ত্রী,মেয়র, জেলা প্রশাসকসহ সকল প্রশাসনিক কর্মকতার কাছে বিচার চাই।