সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৩৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

নড়াইলে পৌর মেয়র আশরাফুলের উদ্যোগে মশক নিধন অভিযান পরিচালিত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলের লক্ষীপাশা বাজারে পৌর মেয়র আশরাফুল আলমের উদ্যোগে মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। সকালে  লক্ষীপাশা বাজারে স্প্রে করার মাধ্যমে এ অভিযান কার্যক্রম শুরু করা হয়।

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূইয়া ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বুলবুল আহম্মেদ বলেন, নড়াইলের লোহাগড়া পৌরসভায়র মেয়র আশরাফুল আলমের সহযোগিতায় পৌরসভা এলাকায় মশা নিধনে ফগার মেশিনে ওষুধ স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে।

নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজার ও থানা এলাকায় প্রথম দিনে ফগার মেশিন দিয়ে ওষুধ স্প্রে করা হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের প্রতিটি মহল্লায় এ কার্যক্রম অব্যহত থাকবে।

নড়াইলের লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলম,জানান, এডিস মশার লার্ভা কোন এলাকায় আছে কি না, সেটি দেখতে পৌরসভার টিম কাজ করছে। এসব এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। এডিস মশার বংশ বিস্তার রোধ ও এডিস মশা নিধন কল্পে প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহন করা হবে।

এ বিষয়ে নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, জানান, বলেন, নড়াইলের লোহাগড়া পৌরসভায় মশা নিধনে ফগার মেশিনে ওষুধ স্প্রে ও নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে এডিস মশা নিধনে প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।