মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

দেশে করোনা শনাক্ত ১৩ লাখ ছাড়াল

ডেস্করিপোর্ট  দেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ছাড়াল ১৩ লাখ। গত কয়েকদিন শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে।

দিনদিন করোনা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু ও শনাক্ত। কোনোদিন মৃত্যু কিছুটা কমলেও শনাক্ত বাড়ছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪১ মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৬৩৮ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।

এর আগে মঙ্গলবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৩৫ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৭৭৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯১ শতাংশ।

২৪ ঘন্টায় সুস্থ ১৬ হাজার ১১২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। ২০ ডিসেম্বর শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যায়। এরপর ৯৯ দিনে আরও এক লাখ রোগী শনাক্ত হওয়ায় ২৯ মার্চ দেশে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ছাড়ায়।

এরপর শুরু হয় সংক্রমণের দ্বিতীয় ও তৃতীয় ঢেউ। বাড়তে থাকে শনাক্ত রোগীর সংখ্যা।