সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ১১:২৩
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

পিরোজপুরে ঘরের দোতলা থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরের স্বরূপকাঠিতে সায়মা মিম চৌধুরী (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মীম ওই গ্রামের মহিবুল্লাহর মেয়ে এবং বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে মহিবুল্লার ঘরের দোতলায় আড়ার সঙ্গে মীমের ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে লাশ ময়নাতদন্তে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।