সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, সকাল ৬:১৮
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

ফুলবাড়ীতে শেখ কামালের ৭২ তম জন্মদিন পালিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র দেশ বরেণ্য সফল ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যু্ব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও চারা গাছ বিতরণ করা হয়েছে।

শেখ কামালের ৭২ তম জন্মদিন উদযাপন উপলক্ষে ৫ আগস্ট বৃহস্পতিবার সকাল এগারো টায় উপজেলা পরিষদ চত্বরে বিনম্র শ্রদ্ধায় শহীদ ক্যাপ্টন শেখ কামালের প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, কৃষি কর্মকর্তা মাহবুবুর রশীদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান,শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এজাহার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।