বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫০
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালে নানা আয়োজনে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত

শামীম আহমেদ  বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

আজ (৫) আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এর আয়োজনে বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সহ অন্যন্যা অতিথিরা।

পরে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকেকের জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার), ডিআইজি এস এমআক্তারুজ্জামান, বরিশাল জেলা অঅওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড,তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক আলমগীর খান আলো।

এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল মারুফ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রশান্ত কুমার দাস, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মোঃ আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ হুসাইন আহমাদ সহ খেলোয়াড় ও সংগঠকবৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে এক আলোচনা সভার মাধ্যমে অতিথিরা শহীদ শেখ কামালের জীবনি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত করা হয়।

পরে যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ করেন অতিথিরা।