রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ১০:১৪
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

বরিশালে অপহরণ মামলার ১ মাস পর কিশোরী উদ্ধার, যুবক গ্রেপ্তার

শামীম আহমেদ  বরিশালের উজিরপুরে কিশোরীকে অপহরণের অভিযোগে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ওই কিশোরীকেও। এক মাসেরও বেশি সময় আগে কিশোরী অপহরণের মামলা হয় উজিরপুর থানায়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার গাজীপুর জেলার শ্রীপুরের কেওয়া গ্রামের একটি বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় এক যুবককে।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে জানিয়েছে বরিশাল জেলা পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন বলেন, ‘গত ২৮ জুন উজিরপুরের বাহেরঘাট এলাকার এক ব্যক্তি উজিরপুর থানায় অভিযোগ করেন, তার মেয়েকে একই এলাকার দুই থেকে তিনজন পাচার ও ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ করেছে। ‘এর পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে একজনের অবস্থান গাজীপুরে বলে শনাক্ত করে পুলিশ। সেই সূত্র ধরে শ্রীপুরের ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই কিশোরী ও এক যুবককে পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘অপহরণ মামলার এজাহারভুক্ত আসামিদের সঙ্গে ওই যুবকের কী সম্পর্ক, তা তদন্ত করা হচ্ছে। তাকে রিমান্ডে পেতে আবেদন করা হবে। এরপর জিজ্ঞাসাবাদে অপহরণের কারণ জানা যাবে।