ডেস্করিপোর্ট কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযুদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় পুলিশ সুপার কুষ্টিয়ার নের্তৃত্বে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এর জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কালেক্টরেট চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম জেলা প্রশাসনের অফিসারদের নিয়ে কালেক্টরেট চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুষ্টিয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে উপস্থিত লোকজনদের মাঝে গাছের চারা বিতরণ শেষে কালেক্টরেট অফিসের সামনে তারা একসাথে বৃক্ষ রোপন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), কুষ্টিয়া, ডিআইও(১), আরওআই এবং অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানাসহ জেলা পুলিশের অফিসার ফোর্সগণ।