রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সেপ্টেম্বরে ফাইজারের আরও ৬০ লাখ টিকা আসছে

ডেস্করিপোর্ট  করোনা প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের আরও ৬০ লাখ ডোজ টিকা আগামী সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ড. মোমেন বলেন, বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের অধীনে এই টিকা আসবে।ওরা জানতে চেয়েছে- ওটা (ফাইজার) আসলে আমাদের রাখার ব্যবস্থা আছে কি না। আমাদের ব্যবস্থা আছে। সুতরাং এগুলো আসবে।

ফাইজারের টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে এই টিকা সংরক্ষণ করতে আল্ট্রা কোল্ড ফ্রিজারের প্রয়োজন হয়। এই টিকা পরিবহণ করতে লাগে থার্মাল শিপিং কনটেইনার বা আল্ট্রা ফ্রিজার ভ্যান।

এর আগে গত ৩১ মে কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।এই টিকা দেশে পরীক্ষামূলক প্রয়োগ করা হয় ২১ জুন।

এ ছাড়া ফাইজারের টিকা আসার আগেই কোভ্যাক্সের অধীনে আগামী সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ এবং এ মাসে চীনের সিনোফার্মের আরও ৩৪ লাখ ডোজ টিকা আসবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।