মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

অনলাইন ডেস্ক  তুরস্কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়, ইস্তানবুল ও ইজমিরের মধ্যে মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৭ জন।

শুক্রবার সকালে মানিশা শহরের কাছাকাছি এলাকায় যাত্রীবাহী বাসটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে।

মানিশা প্রদেশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৭ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে,ওই বাসে অন্তত ৫০ যাত্রী ও তিন কর্মী ছিলেন।