বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৪
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

উত্তর কোরিয়ায় বন্যা, ১১০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক  উত্তর কোরিয়ায় ভারী বৃষ্টিপাতের ফলে বড় বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত এক হাজার ১০০ এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানা গেছে। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, উত্তর ও দক্ষিণ হামগিয়ং প্রদেশসহ দেশটির পূর্ব উপকূলের বেশ কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বাড়িগুলো তাদের ছাদ পর্যন্ত প্লাবিত হয়েছে এবং সেতু ও ডাইকগুলি ভেসে গেছে।

উত্তর কোরিয়ার জল-আবহাওয়া প্রশাসনের ডেপুটি প্রধান রি ইয়ং ন্যাম জানিয়েছেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর হামগিয়ংয়ের অংশে ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগস্ট মাসে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।