শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:১৯
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

প্রাদেশিক এক রাজধানী দখল করলো তালেবান

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে নিয়েছে তালেবান। আজ শুক্রবার (৬ আগস্ট) বিকেলে অঞ্চলটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় সশস্ত্রগোষ্ঠীটি। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর প্রথমবারের মতো কোনো প্রাদেশিক রাজধানীর দখল নিলো তারা। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটোর সৈন্য প্রত্যাহারের পর এই প্রথম কোনো প্রাদেশিক রাজধানীর দখল নিলো তালেবানরা। তবে আফগান সরকারের পক্ষ থেকে বিষয়টির সত্যতা স্বীকার করা হয়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে নিমরোজ পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, সেখানে সরকারি বাহিনীর কাছে প্রয়োজনীয় সংখ্যক সেনা ছিল না। এ কারণে তালেবানদের বিরুদ্ধে তাদের শক্ত প্রতিরোধ গড়া সম্ভব হয়নি। এই সুযোগে রাজধানী জারাঞ্জ দখল করতে সক্ষম হয়েছে তালেবান।

টুইটারে পোস্ট দিয়ে জারাঞ্জ বিজয়ের দাবি করেছে সশস্ত্রগোষ্ঠীটিও। তাদের এক কমান্ডার বলেন, এটা কেবল বিজয়ের শুরু। এখন দেখবেন দ্রুতই অন্যান্য প্রদেশগুলোর পতন আমাদের হাতে ঘটবে।

বিবিসি বলছে, ইরান সীমান্ত নিকটবর্তী আফগানিস্তানের গুরুত্বপূর্ণ বাণিজ্য শহর জারাঞ্জ। অঞ্চলটি দখল করার জন্য কয়েকদিন ধরেই সরকারি বাহিনীর সঙ্গে অবিরাম লড়াই চালিয়ে আসছিল তালেবান। অবশেষে দখল নিতে সক্ষম হলো তারা।

অবশ্য দখল হারানোর বিষয়টি অস্বীকার করে আফগান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তালেবানের বিরুদ্ধে তারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।

জোজ্জন প্রদেশের ডেপুটি গভর্নর আবদুল কাদের মালিয়া জানিয়েছেন, প্রদেশের রাজধানী শেবারগানের উপকণ্ঠে ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছে তালেবানরা। আরেকজন প্রাদেশিক কাউন্সিল সদস্য জানিয়েছেন, জোজ্জনের ১০টি জেলার নয়টিই তালেবানের দখলে। এদিকে হেলমান্দ প্রদেশেও চলছে ব্যাপক লড়াই। বেসামরিক সম্পত্তির ক্ষতি মানবিক সংকটকে আরও বাড়িয়ে তোলে কারণ রাজধানী লস্করগাহ নিয়ন্ত্রণের জন্য সপ্তাহব্যাপী যুদ্ধে দোকানগুলিতে আগুন লেগে যায়। জাতিসংঘ এই সপ্তাহে বলেছে, তারা শহরে আটকে থাকা হাজার হাজার মানুষের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।