শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৭
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বরিশালে একদিনে করোনায় মৃত্যুর মিছিলে আরও ২০

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে করোনা শনাক্ত হয়ে ১১ ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এদের মধ্যে ১১ জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৪৭ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৪৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ১৭৭, পটুয়াখালীতে ৭১, ভোলায় ৯৬, পিরোজপুরে ৫৭, বরগুনায় ৬১ ও ঝালকাঠিতে ১৭ জন।

বরিশাল বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ হাজার ২৯৬ জন।

এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল পর্যন্ত ২৮০ জন ভর্তি ছিলেন। যার মধ্যে ৯২ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এ ইউনিটে ৩৩ নতুন রোগী ভর্তি হয়েছেন।