শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:১৯
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দেশে একদিনে করোনার টিকা পেলেন ২৮ লাখ ৩৬ হাজার মানুষ

ডেস্করিপোর্ট  মহামারি করোনা ভাইরাস থেকে সুরক্ষায় দেশব্যাপী শুরু হওয়া গণটিকা কর্মসূচির প্রথম দিনে দেশের ৫৯ জেলায় টিকা পেয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন মানুষ, যাদের ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনই প্রথম ডোজ টিকা নিয়েছেন।

অবশ্য শনিবার মধ্যরাতে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও সিলেট জেলার টিকা দেওয়ার তথ্য ছিল না।

অধিদপ্তরের তথ্যানুযায়ী,শনিবার দেশে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৫৩ হাজার ৭৯৮ জন।

তবে এদিন প্রথম ডোজ নেওয়া ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনের কতজন গণটিকা কর্মসূচির আওতায় টিকা নিয়েছেন তা জানাতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর।

সবমিলিয়ে দেশে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন এক কোটি ৩০ লাখ ৭২ হাজার ৯৬৯ জন, দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন এমন মানুষের সংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৩১৫ জন।