মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৬
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

১১ নারীকে যৌন হয়রানি, নিউইয়র্ক গভর্নরের পদত্যাগ

অনলাইন ডেস্ক  অবশেষে পদত্যাগ করলেন যৌন হয়রানির ঘটনায় দোষী সাব্যস্ত নিউওয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো।  কুমোর পদত্যাগ দুই সপ্তাহ পর কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কুমো ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন। ভয়ের একটি কর্ম পরিবেশ সৃষ্টি করে কর্মস্থলে নারীদের যৌন হেনস্তা করতেন অ্যান্ড্রু কুমো।

এর আগে তাকে পদ থেকে সরে যেতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় অ্যান্ড্রু কুমো অভিযোগ প্রত্যাখ্যান করে স্বপদে বহাল থাকার কথা জানিয়েছিলেন।

গভর্নরের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ আনার পর গতবছর অ্যাটর্নি জেনারেল একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তকারীরা পাঁচ মাস ধরে স্টাফ, অভিযোগকারীসহ ২০০ জনের মতো মানুষের সঙ্গে কথা বলেন। তারা তদন্তের অংশ হিসেবে ১০ হাজারের মতো ডকুমেন্ট, লেখা ও ছবি যাচাই করেন।

তথ্য-প্রমাণাদির সাপেক্ষে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লিতিতিয়া বলেছেন, তদন্ত থেকে প্রমাণিত হয় যে, গভর্নর অ্যান্ড্রু কুমো কয়েকজন নারীকে যৌন হয়রানি করেছেন এবং ফেডারেল ও অঙ্গরাজ্যের আইন ভঙ্গ করেছেন।