বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫০
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে করোনায় একদিনে ১৩ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৮৯ জন।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের এবং করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশালে এক, পটুয়াখালীতে এক ও ভোলায় চার রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৯ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮৯ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭৪২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৮৭৮ সুস্থ হয়েছে, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ৪৩৪ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১৫২ জন নিয়ে ১৬ হাজার ৩২৩ জন, পটুয়াখালীতে নতুন ৪৪ নিয়ে মোট পাঁচ হাজার ৪৩৫ জন, ভোলায় নতুন ১৩৩ জনসহ মোট পাঁচ হাজার ৩০৯ জন, পিরোজপুরে নতুন ২০ জনসহ মোট চার হাজার ৮৯৪ জন, বরগুনায় নতুন ১৬ জনসহ মোট তিন হাজার ৪১৬ জন ও ঝালকাঠিতে নতুন ২৪ জন নিয়ে মোট চার হাজার ৩৬৫ জন রয়েছেন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজন এবং করোনায় আক্রান্ত হয়ে করোনা ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৮৮২ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৫০ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৮৮২ জনের মধ্যে ১০০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এখন ২১০ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৪ জন করোনা ওয়ার্ডে এবং ১৪৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন । আরটি পিসিআর ল্যাবে ২৫৮ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ২৯ দশমিক ৪৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।