বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:০৪
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশালে ৩ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক

ডেস্করিপোর্ট  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকা থেকে ৩০০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে নগরীর কাউনিয়া হাউজিং এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট)বেলা সাড়ে ১১টায় এক লিখিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ ইব্রাহীম।


সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ ইব্রাহীম আরও জানান, বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুনা লায়লার দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম, ইন্সপেক্টর (তদন্ত) ছগির হোসেন, ইন্সপেক্টর (অপারেশন) লোকমান হোসেন, এসআই জিহাদ, এসআই রাহাতুল, এএসআই সাইফুল, এএসআই জসিম কাউনিয়া হাউজিং এলাকায় অভিযান চালান।

এ সময় শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে লক্ষীপুর সদর থানার নাসির নগর গ্রামের তোফায়েল ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী ইউসুফ ফকির (৪১) এবং সন্দীপ থানার হরিসপুর গ্রামের মৃত মৃত বাবু মিয়ার মাদক ব্যবসায়ী পুত্র মামুন (৩৫) কে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৩০০০ পিস ইয়াবা উদ্ধার করেন তারা।

এছাড়াও তাদের কাছ থেকে মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১২)।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আটক দুই মাদক ব্যবসায়ী প্রায়ই মাদক এনে বরিশাল নগরীসহ আশপাশের জেলা উপজেলায় মাদক বিক্রি করতেন। এছাড়া মাদক ব্যবসায়ী ইউসুফের নামে ইতিপূর্বে বড় ধরণের ৫টি মাদক মামলা রয়েছে।

আটক দুই মাদক ব্যাবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে।