বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ৮:২৮
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

গাইবান্ধায় এক রশিতে ঝুলন্ত দুই বন্ধুর লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  গাইবান্ধা সদর উপজেলায় এক রশিতে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার পশ্চিম পেয়ারাপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন- উপজেলার চুনিয়াকান্দি গ্রামের রামচন্দ্র দাশের ছেলে মৃণাল দাশ ও পাঠানডাঙ্গা মাঝিপাড়া গ্রামের মিঠা সাধু চন্দ্র দাশের ছেলে সুমন চন্দ্র দাস।তারা এলাকায় মাছের ব্যবসা করতেন।

গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) আব্দুর রউফ জানান, মৃণাল ও সুমন দুইদিন আগে ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন পেয়ারাপুর গ্রামের একটি আমগাছের ডালে একই রশিতে দুজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা গাইবান্ধা সদর থানায় খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনদের অভিযোগ, তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি ব্যাগ, তিন ব্যক্তির ছবি, ছুরি, কাচি, দুটি মাস্ক ও রুমাল উদ্ধার করা হয়েছে।