শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৩৩
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশাল কোতয়ালি থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টায় কোতয়ালী থানা চত্বরে সর্বসাধারণের অংশগ্রহনে নির্ধারিত এই কর্মসূচি পালিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) রবিউল ইসলাম শামীম। 

অনুষ্ঠানে বিগত ওপেন হাউজ ডে অনুষ্ঠানের ভুক্তভোগীদের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে  দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগণকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জবাবদিহিতামূলক বিবরণী উত্থাপন করা হয়। এরপর আগত সাধারণ মানুষের সমস্যা ও বিভিন্ন প্রস্তাবনার কথা শোনেন। 

পরে প্রধান অতিথি উপস্থিত ভুক্তভোগী জনগণের উত্থাপিত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন ধরনের দিক-নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম পিপিএম।

এছাড়াও পুলিশ পরিদর্শক অপারেশন খন্দকার ফরিদ হোসেন সহ থানার সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।