মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

দেশ ছেড়ে পালালেন আফগান প্রেসিডেন্ট আশরাফ

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি দেশ ছেড়ে তাজিকিস্তানে পালিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন ইন্টেরিয়র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, তবে রাষ্ট্রপতির কার্যালয় বলেছে, নিরাপত্তার কারণে আশরাফ গনির চলাচল সম্পর্কে কিছু বলা যাবে না। এদিকে রাজধানী কাবুলে প্রবেশ করা তালেবানের একজন প্রতিনিধি আগে জানিয়েছিলেন, দলটি ঘানির অবস্থান সম্পর্কে খোঁজ নিচ্ছে।

এর আগে, একজন তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বিবিসিকে জানিয়েছেন, দেশটির জনগণের ওপর কোনো প্রতিশোধ নেবে না তালেবান। তাদের জীবন সম্পূর্ণ নিরাপদ। আমরা দেশ ও জনগণের সেবক।

রবিবার (১৫ আগস্ট) বিবিসির এক লাইভ প্রতিবেদনে এই মুখপাত্রের বরাতে আরো বলা হয়, আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা করছি। আমাদের নেতৃত্ব বাহিনীকে নির্দেশ দিয়েছে কাবুলের গেটে থাকতে এবং শহরে প্রবেশ না করতে।