সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, সকাল ৬:১১
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

নারী উপস্থাপিকার কাছে সাক্ষাৎকার দিলেন তালেবান নেতা

অনলাইন ডেস্ক  আফগান মিডিয়ায় নারী উপস্থাপিকার কাছে সাক্ষাৎকার দিয়েছেন তালেবানের একজন সিনিয়র নেতা। এই ঘটনাকে তালেবান এবং ওই মিডিয়ার ইতিহাসে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, তালেবানের একজন মুখপাত্র আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলো টেলিভিশনে একজন নারী সংবাদ পাঠিকার কাছে সাক্ষাৎকার দিয়েছেন।

এই ঘটনাকে নারীদের প্রতি তালেবান দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে- তার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

তোলো টেলিভিশনে নারী সংবাদ পাঠিকার কাছে তালেবান নেতার সাক্ষাৎকার দেওয়ার ছবি পোস্ট করে গণমাধ্যমটির পরিচালক সাদ মহসিনি টুইটারে লেখেন, তালেবান ও তোলো টিভি ইতিহাস সৃষ্টি করল।

এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত তালেবান আফগানিস্তান শাসন করে। ওই সময় নারীদের সংবাদ পাঠ দূরের কথা বাড়ির বাইরে কদাচিৎ বের হতে দিত তালেবান।

তবে মঙ্গলবার তালেবানের সংস্কৃতি কমিশনের সদস্য এনামুল্লাহ সামনগানি জানিয়েছেন, তালেবান নতুন যে সরকার গঠন করবে সেখানে নারীদের অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, ইসলামিক আমিরাত চায় না নারীরা ভুক্তভোগী হোক। শরীয়াহ মোতাবেক তারা সরকারে জায়গা পাবে।