শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সরকারি কর্মীদের সাধারণ ক্ষমা ঘোষণা তালেবানের

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করেছে তালেবান।এরপর থেকে দেশটির প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। সরকারের বিভিন্ন দপ্তরে কর্মীরা যাচ্ছেন না। এ ছাড়া থানাগুলো থেকে পালিয়েছে পুলিশ।এমন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরাতে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। এ ছাড়া তাদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে তারা।

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের উদ্দেশে তালেবান একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘আপনাদের উচিত, পূর্ণ বিশ্বাস নিয়ে নিয়মিত জীবনে ফিরে আসা।’

এর আগে রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তালেবানের সশস্ত্র সদস্যরা কাবুলে ঢোকার আগেই দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। এ ছাড়া তালেবান পুরো শহরের নিয়ন্ত্রণ নিলে সেখানকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। অনেকে শহর ছেড়ে পালানোর চেষ্টা করে। আবার অনেকে দেশ ছাড়তে সীমান্তে ও বিমানবন্দরে অবস্থান নেয়।

এরই মধ্যে মার্কিন বিমানে তাহাহুড়ো করে উঠতে গিয়ে পাঁচজন মারা গেছেন। যদিও কাবুলের বিমানবন্দর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাতে। কিন্তু উদ্বেগ-উৎকণ্ঠা কমছে মার্কিনিদের সাহায্য করা আফগানদের। বিমানবন্দর থেকে তাড়াহুড়ো করে মার্কিন বিমানে অনেকে উঠতে না পেরে কেউ কেউ বিমানের চাকায় কক্ষে আশ্রয় নিয়েছেন। তবে মাঝ আকাশ থেকে নিহতদের লাশ পড়তে দেখা গেছে।