সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:৫০
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডেস্করিপোর্ট  পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। শিমুলিয়া ঘাটের সহকারি মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম জানান, গত এক সপ্তাহ ধরে দিনের বেলার শিমুলিয়া ও বাংলাবাজার নৌরুটে পাঁচটি ফেরি চলছিল। কিন্তু বুধবার (১৮ আগস্ট) বিকেল ৩টার পর পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে কেটাইপ ফেরি কাকলির। এরপর থেকেই নৌরুটে ফেরি চলাচল সীমিত করে ঘাট কর্তৃপক্ষ।