বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৫
শিরোনাম :
জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

রাজধানীতে ভয়ঙ্কর মাদক আইস ও ইয়াবাসহ গ্রেফতার ৭

ডেস্করিপোর্ট  ভয়ঙ্কর মাদক আইস ও ইয়াবাসহ সাত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গুলশান গোয়েন্দা বিভাগের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারদের কাছ থেকে আধা কেজি নতুন মাদক ক্রিস্টাল মেথ/আইস, ৬৩ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

যাত্রাবাড়ী থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- মো. নাজিম উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, নাসির উদ্দিন, মোসা. শিউলি আক্তার ও মোছা. কোহিনুর বেগম। তাদের কাছ থেকে আধা কেজি আইস ও ৩৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়িসহ সঞ্জিত দাস ও মো. হোসেন আলীকে গ্রেফতার করে ডিবি। এ সময় গাড়ি ভেতর থেকে আরও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গুলশান গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইয়াবা ও আইস উদ্ধারের ঘটনায় মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।