বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২১
শিরোনাম :
জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ক্ষমতা গ্রহণ করতে কাবুল ফিরছেন তালেবান নেতারা

অনলাইন ডেস্ক  ক্ষমতা পাকাপোক্ত করতে মোল্লাহ আবদুল গনি বারাদারসহ নির্বাসনে থাকা তালেবানের শীর্ষ নেতারা আজ রাজধানী কাবুলে পৌঁছবেন বলে জানা যাচ্ছে। এরই মধ্যে মধ্যম সারির তালেবান নেতারা নতুন সরকার গঠন নিয়ে আগের সরকারের রাজনৈতিকদের সঙ্গে আলোচনা করে যাচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর গত তিনদিনে সামরিক বিমানে করে এই পর্যন্ত ২,২০০ জনের বেশি কূটনৈতিক এবং বেসামরিক নাগরিককে সরিয়ে আনা হয়েছে।

কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে বিশ্বের সামনে নিজেদের তুলে ধরতে শুরু করেছেন তালেবানের নেতারা। ‘এখন আর লুকোচাপার কিছু নেই,’ রয়টার্সকে বলেছেন একজন জ্যেষ্ঠ নেতা। গত ২০ বছর ধরে এই নেতারা যেভাবে আত্মগোপনে থাকতেন, এটা তার একেবারেই বিপরীত।

যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, সামরিক পরিবহনের চাকায় মানব দেহাবশেষ পাওয়ার একটি ঘটনার ব্যাপারে তারা তদন্ত শুরু করেছে। কাবুল থেকে ওই বিমানটি সোমবার ছেড়ে আসে।