বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৫
শিরোনাম :
জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

ডেস্করিপোর্ট  করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে এই ডোজ দেন বিএনপিপ্রধান।

বুধবার বিকালে গুলশানের বাসা ফিরোজা থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে তিনি হাসপাতালে যান। এই টিকাকেন্দ্র থেকেই গত ১৯ জুলাই মডার্নার তৈরি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ টিকা নেন সাবেক এই প্রধানমন্ত্রী।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া সেদিন গাড়ি থেকে নামেননি। অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে গাড়িতে এসে টিকা দিয়ে যান স্বাস্থ্যকর্মীরা।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, আজকে (বুধবার) ম্যাডামের মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার নির্ধারিত দিন। সেজন্য উনাকে মহাখালী নিয়ে যাওয়া হয়।

খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এজেডএম জাহিদ হোসেনসহ অন্য চিকিৎসকরা দুপুরে গুলশানের বাসা ফিরোজায় আসেন।