সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ১০:৩০
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

উন্নয়ন পরিকল্পনা যথাযথ বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্করিপোর্ট  উন্নয়ন পরিকল্পনা যথাযথ বাস্তবায়নে কাজ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসে এই নির্দেশনা দেন তিনি।

সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে এনইসির সম্মেলন কক্ষে এ বেঠক শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ বৈঠকে যোগ দেন। চার বছরের বেশি সময় পর সচিবদের সঙ্গে বসেন প্রধানমন্ত্রী।

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কোনভাবে ব্যর্থ না হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে। ইতিমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।’

আমাদের ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে। সেই পরিকল্পনাও নেওয়া হয়েছে বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘ডেল্টা প্ল্যান-সেগুলো মাথায় রেখেই আমাদের বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা এবং তার বাস্তবায়ন যেন যথাযথভাবে হয়। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও যেন এভাবে এগিয়ে যেতে পারে, সেইভাবেই আমাদের কার্যক্রম চালাতে হবে এবং তারই ভিত্তিটা আমরা তৈরি করেছি।’

২০১৭ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা হয়েছিল। গত জুলাই মাসে আবার সচিব সভা করার উদ্যোগ নেওয়া হলেও করোনা মহামারি পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

সভা পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সভায় উপস্থিত ছিলেন।