বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৮
শিরোনাম :
বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন

সাগরে লঘুচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস

ডেস্করিপোর্ট  মৌসুমি বায়ুর সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আকাশে সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে ইতিমধ্যে বৃষ্টি কিছুটা বেড়েছে।

গতকাল ভোর থেকে ঢাকায় থেমে থেমে হালকা বৃষ্টি হয়। লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলে এই বৃষ্টি আরও বাড়তে পারে এবং সারা দেশেই ভারী বৃষ্টি হতে পারে। নদী বন্দরের দিকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, লঘুচাপটি এখন বঙ্গোপসাগরের জলভাগ ও ভারতের স্থলভাগ মিলিয়ে অবস্থান করছে। আমাদের এখানে এর খুব একটা প্রভাব পড়বে না। আমরা বৃষ্টি পাব, এর প্রভাবে আমাদের এখানে বৃষ্টি হবে। এখনো সমুদ্রবন্দরগুলোতে কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, যদি আরও মেঘ আসে। আর বাতাসের গতিবেগও আরও বাড়ে, তখন সতর্ক সংকেত দেওয়া হতে পারে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপের তেমন শঙ্কা নেই। তবে আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন ভারতের উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে। এসবের প্রভাবে সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।