শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৫
শিরোনাম :
বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ

দিল্লি-কলকাতায় ২২ আগস্ট থেকে বিমানের ফ্লাইট চালু

ডেস্করিপোর্ট  ভারতের দিল্লি ও কলকাতায় আগামী ২২ আগস্ট থেকে বিমানের ফ্লাইট চালু হচ্ছে। আপাতত সপ্তাহে দুদিন দিল্লিতে ও তিনদিন কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বুধবার বিকালে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দুদেশের মধ্যে থাকা এয়ার বাবল চুক্তির আওতায় এই ফ্লাইট শুরু হচ্ছে। এখন থেকে প্রতি রোববার ও বুধবার ঢাকা থেকে দিল্লিতে এবং প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে কলকাতায় ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে দিল্লি ও কলকাতা গন্তব্যে কানাডার ডি হ্যাভিল্যান্ডের তৈরি করা অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। এ উড়োজাহাজগুলোতে হেপা ফিল্টার প্রযুক্তি আছে, যা মাত্র চার মিনিটেই উড়োজাহাজের ভেতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে। এ উড়োজাহাজের দুই আসনের মধ্যবর্তী স্থানে পর্যাপ্ত জায়গা আছে, সঙ্গে আছে এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা।