শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২১
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি

অনলাইন ডেস্ক  মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। এর আগে মুহিউদ্দিন ইয়াসিনের মন্ত্রিপরিষদে সিনিয়র সুরক্ষামন্ত্রী ্ও পরে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইসমাইল সাবরি।

এবার মুহিউদ্দিন ইয়াসিনেরই স্থলাভিষিক্ত হলেন তিনি।

শুক্রবার রাজকীয় পরিবারের নিয়ন্ত্রক আহমদ ফাদিল শামসুদ্দিন বিবৃতিতে ইসমাইল সাবরিকে মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী ঘোষণা করেন।

বিবৃতিতে আরো বলা হয়, ১১৪ জন সংসদ সদস্যের সমর্থন পেয়েছেন ইসমাইল সাবরি।

তাই ফেডারেল সংবিধানের অনুচ্ছেদ ৪০ (২) (এ) এবং ৪৩ (এ) (এ) অনুসারে, ইসমাইল সাবরি ইয়াকুবকে (বেরা এমপি) মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো। আগামীকাল (শনিবার) দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইসমাইল সাবরি।

এর আগে বারিসান ন্যাশনালের শাসনামলে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন ইসমাইল সাবরি। ২০০৮ সালে যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন ইসমাইল সাবরি। পরের বছর অভ্যন্তরীণ বাণিজ্য, সমবায় এবং ভোগবাদ মন্ত্রী করা হয় তাকে।

২০১৩ সালে কৃষি ও কৃষিভিত্তিক শিল্পমন্ত্রী করা হয় তাকে। এর দুই বছর পর গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি।