বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

কাবুলে মার্কিনিদের পিটিয়েছে তালেবান: পেন্টাগন

অনলাইন ডেস্ক  কাবুলের পতনের পর যেসব মার্কিন নাগরিক আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছিল তাদেরকে ধরে বেধড়ক পিটিয়েছে তালেবান যুদ্ধারা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। খবর দ্যা নিউইয়র্ক পোস্টের।

মার্কিন নাগরিকদের তালেবানের মারধরের ঘটনায অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। তবে কিভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনারা নিয়ে গেছে তিনি সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ও নাগরিকদের দেশে ফেরত আনার আশা ব্যক্ত করেন তিনি।

তবে এই সময়ের ভেতরে সবাইকে ফেরত নেয়া সম্ভব হবে কিনা তার নিশ্চয়তা দিতে পারেননি অস্টিন।

ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিনকেন এবং সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি উপস্থিত ছিলেন।

আফগানিস্তান থেকে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার ভেতর দিয়ে মার্কিন নাগরিকদের প্রত্যাহার করা হল কেন- সে বিষয়ে জবাব দাবি করছিলেন মার্কিন আইন প্রণেতারা। শুক্রবার ওই ব্রিফিংয়ে তাদের প্রশ্নের জবাব দেয়া হয়।

প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার সকালে বলেন, শান্তিপূর্ণভাবেই মার্কিন সেনা ও নাগরিকদের প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু বিকালে অস্টিন লয়েড ভিন্ন কথা বললেন। এর মধ্যদিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে সমন্বয়হীনতা বিষয়টি পরিষ্কারভাবে ধরা পড়ল।

এদিকে, আন্তর্জাতিক অঙ্গনের কোনো কোনো সংবাদ মাধ্যম জানিয়েছে যে, কাবুলের পতনের পর মার্কিন নাগরিকদের রাতভর পিটিয়েছে তালেবান। আমেরিকা প্রাবাসী আফগান নারী সাংবাদিক সাশা ইংবার তার টুইটার একাউন্টেও একই কথা বলেছেন।