বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:১৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে ডিসি তানভীর আরাফাতের নেতৃত্বে ট্রাফিক পুলিশের অভিযান, ৬ টি মোটর সাইকেল আটক

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাতের নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক শেখ মোঃ সেলিম এর তত্বাবধায়নে অভিযান চালিয়েছে পুলিশ।

রবিবার (২২ আগস্ট) বেলা ১২ টার দিকে বরিশাল নগরীর সদর রোড কাকুলির মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় বৈধ কাগজ পত্র না থাকায় ৬ টি মোটর সাইকেল আটক করা হয়।এছাড়াও হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৯টি যানবাহনে মামলা দেয়া হয় এবং সড়কের পাশে অবৈধ ভাবে পার্কিং করায় মোটর সাইকেল উচ্ছেদ করে সড়ক ফাকা করে দেয়া হয়।

এ সময় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত বলেন,সড়কের দুই পার্শে মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন অবৈধ ভাবে পার্কিং করার কারনে যানজটের সৃষ্টি হয়।কোন অবস্থাতেই সড়কের পার্শে অবৈধ ভাবে যানবাহন পার্কিং করতে দেয়া হবেনা।এছাড়াও হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজ পত্র বিহিন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে।আমরা সবাই সচেতন হয়ে সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে শৃংখলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনাও কমে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ট্রাফিক মোঃ খলিলুর রহমান,ট্রাফিক পুলিশের টি আই বিদ্যুৎ চন্দ্র দে,টি আই আঃ রহিম,সার্জেন্ট ইমন,সার্জেন্ট নজরুল ইসলাম,সার্জেন্ট মেমী সহ বিএমপি ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা।