বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

গৌরনদীতে লক্ষাধিক টাকার ইয়াবা সহ যুবক আটক

শামীম আহমেদ  বরিশালের গৌরনদী পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যে ৪শত পিচ ইয়াবা সহ এক যুবক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আজ রোবার (২২ই) আগস্ট গৌরনদী মডেল থানার এসআই(নিঃ)/মোঃ অহিদ মিয়া, এসআই(নিঃ) এসএম আসাদুল ইসলাম এএসআই(নিঃ) মোঃ নুরু আলম, এএসআই/পিনাকী সিকদার সঙ্গীয় ফোর্স সহ রাত্র অনুমান সাড়ে ৫টার দিকে গৌরনদী বন্দরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, গৌরনদী থানাধীন পশ্চিম পিংলাকাঠী হাজীপাড়া সাকিনস্থ ধৃত আসামী তরিকুল ইসলাম এর বসত বাড়ির পাকা রাস্তার উপর এক ব্যাক্তি অবৈধ মাদক দ্রব্য নিয়া অবস্থান করিতেছে।

উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সংগীয় অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী তরিকুল ইসলাম তপু সিকদার এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহীত প্যান্টের বাম পকেট হইতে নীল রংয়ের পলিপ্যাকের মধ্যে রক্ষিত অবস্থায় ৪ (চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট যাহার ওজন ৪০ গ্রাম মূল্য অনুমান ১ লক্ষ ২০ হাজার টাকা হইবে। উল্লেখিত ঘটনায় গৌরনদী থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। যার নং-১৯।