বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তজুমদ্দিনে সামুদ্রিক জেলেদের মাঝে চাল বিতরণ

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে চাঁদপুর ইউনিয়নে সামুদ্রিক জেলেদের মাঝে পুনঃবাসনের চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২২ আগষ্ট) জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু করেন তদারকী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

সুত্রে জানা যায়, রবিবার সকাল ১০টায় উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়নে সামুদ্রিক জেলেদের মাঝে ৩০ কেজি করে ২য় কিস্তির জেলে পুনঃবাসনের চাল বিতরণ করেন। এই ইউনিয়নে মোট ১ হাজার ৭শ ৬১ জন জেলের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন, চাল বিতরণ কার্যক্রমের তদারকী কর্মমর্তা ও উপজেলা দারিদ্র বিমোচণ কর্মকর্তা বাবু মনোরঞ্জণ দে, ইউপি সচিব মোঃ আব্দুল করিম, ইউপি সদস্য জাহাঙ্গীর পাটওয়ারী, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির গাইন, মোঃ শাজাহান প্রমুখ। জানতে চাইলে তদারকী কর্মকর্তা বাবু মনোরঞ্জণ দে বলেন, করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা সরকারী নির্দেশনা মোতাবেক সামুদ্রিক জেলেদের মাঝে পুনঃবাসনের চাল সুশৃঙ্খলভাবে বিতরণ করছি।

চাঁদপুর ইউপি চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন বলেন, আমরা প্রধানমন্ত্রীর উপহার জেলেদের পুনঃবাসনের চাল ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় করোনার মধ্যেও সুচারু রুপে চাল বিতরণ করছি।