শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩২
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

আগৈলঝাড়ায় বখাটে শিক্ষার্থীদের চুল কেটে দিচ্ছে পুলিশ !

শামীম আহমেদ :রাস্তা ঘাটে ইভ টিজিং বন্ধ করতে ও স্কুল-কলেজে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাসহ সমাজ ব্যবস্থায় শৃংখলা ফিরিয়ে আনতে স্কুল-কলেজগামী বখাটে ছেলেদের চুল কেটে দিচ্ছে আগৈলঝাড়া থানা পুলিশের কর্মকর্তারা। পুলিশের একাজে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের সাধারণ জনগন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, ক্লাশ শুরু হবার আগে ও পরে শিক্ষা প্রতিষ্টানগুলোর আশপাশে এমনকি পড়ালেখা না করা উঠতি বয়সী ছেলেদের বিভিন্ন স্টাইল করে চুল কাটা ও ফ্যাশন করে বড় চুল রেখে রোমিও সেজে মেয়ে ও নারীদের বিরক্ত করায় পুলিশ ওই সকল ছেলেদের ধরে সেলুনে নিয়ে চুল কেটে দিচ্ছে। গত তিন দিন আগে থেকে বেপরোয়া ছেলেদের চুল কেটে দেয়ার কাজ শুরু করা হয়েছে। বড় বড় চুল রেখে এসকল ছেলেরা নিজেদের অন্য জগতের লোক মনে করে বিভিন্ন অপরাধ মুলক কাজের সাথে জড়িয়ে পরছে। তাদের চুল কেটে দেয়ার ফলে তারা আর নিজেকে অন্য জগতের লোক না ভেবে সাধারণ মানুষ ভাবলেই সমাজে অপরাধ প্রবনতা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছে ওসি মো. আফজাল হোসেন।

বুধবার দুপুরে এসআই নাসির উদ্দিন এভাবেই রাস্তা থেকে ধরে থানার সামনের সেলুনে নিয়ে চুল কাটিয়েছে কালুপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাকিল (১৯) এর।

বেপরোয়া উঠতি বয়সী বড় চুলওয়ালাদের চুল কেটে দেয়ার কাজ অব্যাহত থাকবে বলেও জানান ওসি মো. আফজাল হোসেন।