শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৬
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

তজুমদ্দিনে পল্লী সেবা সংস্থার শিক্ষা বৃত্তি প্রদান

তজুমদ্দিন প্রতিনিধি  পল্লী সেবা সংস্থার বাস্তবায়নে ও পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় ভোলার তজুমদ্দিনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ আগষ্ট) বিকাল ৪টায় উপজেলার শম্ভুপুর খাসেরহাটে পল্লী সেবা সংস্থার কার্যালয়ের হলরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। পল্লী সেবা সংস্থার নির্বাহি পরিচালক আলহাজ্ব ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম। বিশেষ অতিথি ছিলেন, শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শম্ভুপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক কামাল উদ্দিন, শম্ভুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিন, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সচিব মেজবাহ উদ্দিন স¤্রাট, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, অভিভাবক মাও. মোঃ কামাল উদ্দিন, শিক্ষার্থী মোঃ সুমন প্রমুখ।

উল্লেখ্য ১৯ জন মেধাবী শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ২লক্ষ ২৮ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন, প্রোগ্রাম কো-অর্ডিনের পরিতোষ বড়–য়া। এর আগে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংস্থার অডিট অফিসার তরুন কুমার দাস।