শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:২০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

লালমোহনে বখাটে সুমনের পেট্রোল নিক্ষেপে ঝলসে গেল মা-মেয়ে

খালিদ হাসান নাঈম  ভোলার লালমোহনে সুমন নামের এক বখাটের নিক্ষেপ করা পেট্রোলে মা-মেয়েকে ঝলসে দেয়া হয়েছে। শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউয়নের গজারিয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে পারিবারিক সদস্যদের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থা গুরুত্বর হওয়ার পরে তাদের ঢাকা রেফার্ড করা হয়।

আহতরা হলেন গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুহিবুল্লাহর মেয়ে জান্নাতুন নাইমা (২২) ও তার স্ত্রী নাজমা বেগম।

পেট্রোল নিক্ষেপ কারী বখাটে সুমন হলেন গজারিয়া এলাকার নুরুল ইসলাম পাটোয়ারির ছেলে। সুমনের বন্ধু ফয়েজ হাওলাদার এ ঘটনায় তাকে প্রতক্ষ ভাবে সহযোগীতা করে।

এ ঘটনায় জান্নাতুন নাইমের শরীরের ৩০% পুড়ে যায় এবং তার মায়ের শরীরের ৪% পুড়ে যায়।

ভুক্তভূগীর ভাই আশরাফ হোসেন জানান, বখাটে সুমন দীর্ঘদিন ধরে জান্নাতকে প্র্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। জান্নাত তার প্রস্তাব প্রত্যাখান করে। শনিবার জান্নাতকে দেখতে পাত্র পক্ষ আসে। এতে সুমন ক্ষিপ্ত হয়।শনিবার সন্ধ্যায় জান্নাত রান্নাঘরে রান্না করার সময় সুমন পলিথিনে করে পেট্রোলে ঢেলে দেয়। এতে আগুন ধরে যায় জান্নাতের শরীরে। চিৎকার শুনে মা দৌড়ে আসলে সেও গুরুত্বর আহত হন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত ওসি বরিশাল জার্নাল কে বলেন, আমরা ফোন পেয়ে হাসপাতালে রোগীর সাথে কথা বলেছি। এবং ঘটনা স্থল পরিদর্শন করেছি । তবে এ ঘটনায় কেও থানায় অভিযোগ দেয়নি । অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করবো।