শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:০৬
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

আশরাফ গনিকে ‘কাপুরুষ’ বললেন আফগান নারী পপ তারকা

অনলাইন ডেস্ক  তালেবানের ভয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনিকে ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছেন দেশটির জনপ্রিয় নারী পপ তারকা আরিয়ানা সাইদ।

মঙ্গলবার অজ্ঞাত স্থান থেকে বার্তা সংস্থা এএনআইকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রেসিডেন্ট ঘানির মতো আরিয়ানাও দেশ ছেড়ে পালান।

আরিয়ানা বলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি যেভাবে আফগানিস্তান ছেড়ে গেছেন, তাতে তিনি খুবই হতাশ।

‘তিনি (আশরাফ) আমাদের জনগণ, আমাদের দেশ, আমাদের সশস্ত্র বাহিনীকে হতাশ করেছেন। কোনো নেতা ছাড়া আমরা কীভাবে যুদ্ধ করতে পারি?’

আফগান পপ তারকা বলেন, আশরাফ গনি যা করেছেন, তার জন্য তিনি খুবই দুঃখ পেয়েছেন। তার ওপর বিরক্ত হয়েছেন। তিনি খুবই কাপুরুষের মতো কাজ করেছেন।

আরিয়ানা বলেন, ১৫ আগস্ট যখন লোকজন আফগানিস্তান ত্যাগ করছিল, আশরাফ গনি তখনো বক্তৃতা দিচ্ছিলেন। তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়ে বলছিলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যে তিনি নিখোঁজ হয়ে গেলেন।