শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:০৩
শিরোনাম :
মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

পরীমণি-সাকলায়েনের ভাইরাল ভিডিও অপসারণ করতে রিট

ডেস্করিপোর্ট  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি ও পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সব প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে ওই ঘটনা নিয়ে করা সব প্রতিবেদনও সরানোর নির্দেশনা চাওয়া হয়।

আজ বুধবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়া নুহাইয়া আহমেদ এ রিট দায়ের করেন।

রিটে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরনের অনলাইন থেকে চরিত্রহরণ করে কারও ব্যক্তিগত আপত্তিজনক ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানি হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নির্ধারণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে সাকলায়েনের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুজন দুজনকে কেক কেটে খাইয়ে দেওয়াসহ অন্তরঙ্গ দৃশ্য দেখা যায়। পরে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ছাড়াও খোদ পুলিশ প্রশাসনেও নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।