শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩২
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

দেরীতে স্কুলে আসায় শিক্ষকের মারধরে হাসপাতালে পাঠানো ছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিলেন সমাজসেবা কর্মকর্তা

শামীম আহমেদ:দেরীতে স্কুলে আসায় এক ছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন শিক্ষক। আহত শিক্ষির্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন সমাজসেবা কর্মকর্তা। শিক্ষকের এমন কর্মকান্ডে ওই এলাকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে।

আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি বাটরা প্রেমচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেনীর আহত ছাত্রী শুক্লা হালদার জানায়, তার মা সম্প্রতি নারী শ্রমিক হিসেবে বিদেশ (জর্ডান) যাওয়ায় সংসারের কাজ সেরে স্কুলে যাচ্ছিল সে। বৃহস্পতিবার স্কুলে পৌছাতে দেরী হয় শুক্লার। দেরীতে ক্লাশ রুমে প্রবেশের কারনে ওই বিদ্যালয়ের শিক্ষক শাওন তাকে বেধরক মারধর করে।

শিক্ষকের মারধরে রক্তাক্ত আহত হলে শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসক দিয়ে শুক্লাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। তাতে অবস্থার উন্নতি হলে অর্থভাবে শুক্লার ভাল চিকিৎসা না করানোর খবরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা শুক্লার চিকিৎসার দায়িত্বভার গ্রহন করেন।

বৃহস্পতিবার বিকেলে শুক্লাকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেয়া হয়েছে। আহত শুক্লা স্কুলের পাশ্ববর্তি রামশীল গ্রামের শংকর হালদারের মেয়ে। অভিযুক্ত শিক্ষকের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।