বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৯
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

কাবুল ছাড়ল যুক্তরাজ্যের শেষ বিমান

অনলাইন ডেস্ক  যুক্তরাজ্যের শেষ বিমান কাবুল ছেড়েছে। এর মাধ্যমে আফগানিস্তানে থাকা ব্রিটিশ সেনা ও নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ সমাপ্ত করল দেশটি।

আফগানিস্তানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত লওরি ব্রিস্টো বলেন, প্রায় ১৫ হাজার ব্রিটিশ নাগরিক, আফগান স্টাফ এবং ঝুঁকিতে থাকা অন্য মানুষদের যুক্তরাজ্যে সরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তানের মানুষের প্রতি যুক্তরাজ্যের দায়বদ্ধতা চলমান থাকবে।

এক টুইট বার্তায় যুক্তরাজ্যের এই রাষ্ট্রূদূত বলেন, অপারেশন সমাপ্তি ঘোষণার সময় এসেছে। কিন্তু এখনও যারা আফগানিস্তান ত্যাগ করতে চায় আমরা তাদের ভুলে যায়নি। তাদের সহায়তায় যা করা যায় যুক্তরাজ্য তা করবে। তিনি আরও বলেন, আমরা সাহসীদের কখনও ভুলি না। তাদের নিরাপদে ও শান্তিতে থাকার অধিকার রয়েছে।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের সাবেক শাসক গোষ্ঠী তালেবান কাবুল দখলে নেয়। এরপর হাজারো আফগান নাগরিক দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় করেন। বিগত ২০ বছর তালেবানের বিরুদ্ধে যুদ্ধে এই নাগরিকরা পশ্চিমা সামরিক বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করেছে। তালেবান ফের আফগানিস্তানের ক্ষমতায় আসায় ভয়ে তারা দেশ ছাড়তে চাইছেন।

তালেবান কাবুল দখলের পর অন্তত ১ লাখের বেশি আফগান নাগরিক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।