সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:২৫
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে প্রস্তুত তালেবান

অনলাইন ডেস্ক  কাবুল থেকে সেনা প্রত্যাহারের শেষ পর্যায়ে রয়েছে মার্কিন বাহিনী। এর মধ্য দিয়ে আফগানিস্তানে তাদের দীর্ঘ দুই দশকের সামরিক মিশন শেষ হচ্ছে। আজ রবিবার এ কথা জানিয়েছেন পশ্চিমা নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও ডন।

এদিকে, তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, বিদেশি বাহিনী চলে যাওয়ার পর পরই তারা কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা বলেন, আমরা এটা নিশ্চিত করতে চাই যে, এখনো আফগানিস্তানে অবস্থানরত প্রতিটি বিদেশি বেসামরিক নাগরিক এবং দেশটিতে যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন তাদের আজকের (২৯ আগস্ট) মধ্যে সরিয়ে নেওয়া। এরপরই মার্কিন বাহিনীর প্রত্যাহার শুরু হবে।

তালেবান কর্তৃক কাবুল দখল করার পর থেকে গত দুই সপ্তাহে দেশটি থেকে প্রায় এক লাখ সাড়ে ১৩ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে মার্কিন বাহিনী ও তাদের মিত্ররা। তবে এখনো দশ হাজারের মতো মানুষ রয়ে গেছেন।

তালেবানের ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, কাবুল বিমানবন্দরের কর্তৃত্ব নিতে তাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা প্রস্তুত আছেন। আমরা এখন মার্কিন বাহিনীর কাছ থেকে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের অপেক্ষায় আছি।