মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

টিকা গ্রহণকারী পর্যটকদেরকে ভিসা দিচ্ছে আমিরাত

অনলাইন ডেস্ক  সংযুক্ত আরব আমিরাত পূর্ণ টিকা গ্রহণকারী পর্যটকদের জন্যে সোমবার (৩০ আগস্ট) থেকে ভিসা দেয়া শুরু করছে। দুবাইতে বিলম্বিত এক্স-পো ২০২০ শীর্ষক বাণিজ্য মেলা শুরুর এক মাস আগে থেকে ভ্রমণকারীদের জন্য ভিসা দেয়া হচ্ছে ।

এদিকে দেশটিতে করোনা সংক্রমণও কমে যাচ্ছে। তেল সমৃদ্ধ দেশটিতে গত কয়েক মাসের মধ্যে প্রথমবার গত সপ্তাহে দৈনিক সংক্রমণ এক হাজারের নিচে নেমে এসেছে।

সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম শনিবার এক খবরে জানিয়েছে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারের লক্ষ্যে সকল দেশের পর্যটকের জন্যে সংযুক্ত আরব আমিরাতের দরোজা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে পর্যটকদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা গ্রহণ করতে হবে। বার্তা সংস্থার খবরে আরো বলা হয়েছে, পূর্বে নিষিদ্ধ করা দেশগুলোসহ বিশ্বের সকল দেশের নাগরিকের জন্যে এ সিদ্ধান্ত কার্যকর হচেছ।

তবে টুরিস্ট ভিসায় যারা আসবেন তাদেরকে অবশ্যই বিমানবন্দরে পিসিআর টেস্ট করাতে হবে। দেশটিতে করোনা মহামারির মধ্যেই জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানা বিষয়ক নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।

এদিকে করোনা মহামারির কারণে পিছিয়ে দেয়া এক্সপো ২০২০ অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে লাখ লাখ লোক আমিরাতে আসবে যা দেশটির অর্থনীতিকে চাঙ্গা করবে। সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৭ লাখ ১৫ হাজারেরও বেশি লোক করোনা আক্রান্ত হয়েছে এবং মারা গেছে দুই হাজার ৩৬ জন।