মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে তালেবান

অনলাইন ডেস্ক  আফগানিস্তান থেকে আগামী ৩১ আগস্টের মধ্যে মার্কিন ও বিদেশি বাহিনী প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পরই নতুন মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে তালেবান। সেই লক্ষ্যে গোষ্ঠীটি এখন প্রস্তুতি নিচ্ছে। গতকাল শনিবার এ কথা জানিয়েছেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে জঙ্গিগোষ্ঠী আইএসকে কর্তৃক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রাতারাতি মার্কিন বাহিনীর পাল্টা বিমান হামলার নিন্দা করেছেন তালেবানের প্রধান মুখপাত্র। পাশাপাশি বিদেশি বাহিনী চলে যাওয়ার পরও আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। যা শিগগিরই সম্পন্ন হবে বলে তিনি আশা করছেন।

অবশ্য নতুন মন্ত্রিসভা গঠনের নির্ধারিত সময় এখনো অস্পষ্ট। জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আসন্ন সপ্তাহে মন্ত্রিসভার ঘোষণা দেওয়া হবে। পরে এক অডিও বার্তায় তিনি জানান, আগামী এক অথবা দুই সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিসভার গঠন স্পষ্ট হয়ে যাবে।

মন্ত্রিসভায় কোনো নারী প্রতিনিধি থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে তালেবানের এই মুখপাত্র বলেন, এ ব্যাপারে নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিবেন।

এদিকে, কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। পাশাপাশি নাগরিক স্থানান্তরের চূড়ান্ত পর্যায়ও শুরু হয়ে গেছে।