মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বাবলম্বী হয়েছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্করিপোর্ট  পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, আপনারা স্বাবলম্বী হন, তাহলে আর আপনাদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার সামগ্রী খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করতে হবে না। প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা সাময়িক সময়ের জন্য দেয়া হচ্ছে। এর আগেও আপনাদের এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

আপনাদের উচিত স্বাবলম্বী হওয়া। স্বাবলম্বী হতে হলে কষ্ট করতে হবে, আপনাদের নিজেদের চেষ্টা করতে হবে। আপনারা প্রচেষ্টা না করলে সরকারের পক্ষে এতো লোককে কাজ বা চাকুরি দেয়া সম্ভব হয়না। সুতরাং আপনাদের প্রতি আহবান থাকবে আপনারা নিজেরা খেটে খান, নিজেদের পায়ে দাড়ানোর চেষ্টা করুন, যাতে আপনারা আপনাদের পরিবার-পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর বান্দ রোডস্থ জেলা শিল্প কলা একাডেমির অডিটোরিয়ামে করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞার সময়কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ ফোন করা ১ হাজার ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার সামগ্রী খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিন পাল্টেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ স্বাবলম্বী হয়েছে। আগে আমরা ঋণ নিতাম। এখন সামর্থ্য হয়েছে অন্য দেশকে ঋণ দেওয়ার। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নে জনগণের ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন। জনগণ যে যার স্থান থেকে সহযোগিতা করলে ২০৪১ সালের মধ্যেই প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, র‌্যাব-৮ এর মেজর মো. জাহাঙ্গীর , পুলিশ সুপার মারুফ হোসেন, বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, বিসিবির বিভাগীয় পরিচালক আলমগীর খান আলো, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক প্রমুখ।

এসময় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার সামগ্রী হিসেবে খাদ্য সহায়তা ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও ১টি সাবান বিতরণ করা হয়।