সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ১১:২৩
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ভোলায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় ২ কেজি গাঁজাসহ মো. সোহরাব সরদার (৫০) ও আঃ হালিম সিকদার(৩৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

রোববার (২৯) আগস্ট সকাল পৌনে ৯ টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাটের পন্টুনের উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মো. সোহরাব সরদার ভোলা সদর থানার উত্তর চর ভেদুরিয়া ৫ নং ওয়ার্ডের সরদার বাড়ির মো. আলীম উদ্দিন সরদারের ছেলে ও আঃ হালিম সিকদার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত লোকেয়াতুল্লাহ সিকদারের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শেখ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার সকাল পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাফিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে লঞ্চঘাটের পন্টুনের উপর থেকে মো. সোহরাব সরদার ও আঃ হালিম সিকদার নামের দুই মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।