বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৯
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

রাজারহাটে নতুন রূপে ভাঙছে তিস্তা নদী

মাসুদ রানা রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি  তিস্তা নদীর পানি বাড়া ও কমার সাথে পাল্লা দিয়ে নতুন রূপে দেখা দিয়েছে ভাঙনের তীব্রতা। ব্যপক ফসলি জমি নদী গর্ভে বিলীনের আশঙ্কা।

রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা এলাকায় ডাংরারহাট থেকে সোলাগারি ও তৈয়বখাঁ সহ দক্ষিণে চলাচলের একমাত্র মেঠো পথের মাঝে দেখা দেয় ভাঙনের তীব্রতা। আজ ৩০ আগষ্ট ২১ সকাল থেকে এ ভাঙন শুরু হয়। এর আগে বিদ্যানন্দের রাম হরি চতুরা কালির মেলা ডারিয়ার পাড় গাবুর হেলান ও তৈয়বখাঁয় ব্যপক ভাঙনে বেশ কিছু পরিবার ও ফসলি জমি নদী গর্ভে চলে যায়।

উল্লেখ্য গত দুই মাস ধরে তিস্তা নদীর তীব্র ভাঙনে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের বগুড়া পাড়া নামের একটি পুরো গ্রাম তিস্তা নদীতে বিলীন হয়। রক্ষা করা যায়নি বগুড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ও। বগুড়া পাড়া ছাড়াও গতিয়াশাম মৌজায় তিস্তা নদীর তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। ঘড়িয়াল ডাঙ্গায় তিস্তা নদীর তান্ডবের বর্ননা দিয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন সেখানে প্রবল স্রোতের কারণে জিও ব্যাগ আটকানো সম্ভব ছিলোনা বলে তারা সেখানে কাজ করা সাময়িক বন্ধ রেখেছে। স্রোত কমে গেলে সেখানে পুনরায় নদী তীর রক্ষার কাজ চালু করার কথা জানান।

পাড়ামৌলায় নতুন করে ভাঙনের বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছেন।