বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৯
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

উজিরপুরে ছাগলে সবজি খাওয়ায় বিধবা নারীর কান কাটলো প্রতিপক্ষ

উজিরপুর প্রতিনিধি  বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের নির্যাতনে বিধবা নারীর কান বিচ্ছিন্ন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ও অভিযোগ সুত্রে জানা যায়- উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের প্রতিপক্ষ প্রভাবশালী ইসমাইল হাওলাদার ও তার ছোট ভাই জিহাদ হাওলাদার, মাতা মাসুদা বেগম মিলে ছাগলে সবজি বাগান খাওয়ার অযুহাত দেখিয়ে ২৯ আগষ্ট সন্ধ্যা ৭ টায় একই গ্রামের মৃত সাদেক সিকদারের স্ত্রী অসহায় রানু বেগম(৬০)কে ঘর থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী বোহরকাঠী বাজার নামক স্থানে নিয়ে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং কান কান কেটে ফেলেছে।

এসময় ডাকচিৎকার করলে প্রতিপক্ষরা পরিহিত স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পরবর্তীতিতে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে বির দর্পে চলে যায়। স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত হতদরিদ্র বিধবা নারী রানু বেগম বাদী হয়ে ৩০ আগষ্ট উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

আহত রানু বেগম জানান- আমার স্বামী ৫ বছর পূর্বে মারা গেছে। আমি ঈদগাঁহ বাজারে দোকোনে দোকানে পানি দেই এবং মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে ঝিয়ের কাজ করে দুমুঠো খাবার যুগিয়ে কোন রকম সংসার চালাচ্ছি। আমাদের বসবাসের জন্য কোন যায়গা জমি নেই। হাটের সরকারি জমিতে বাশের ছাউনি দিয়ে ঘর তৈরি করে কোন রকম ঠাই নিয়েছি । গরীব অসহায় হওয়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে সর্ব শরীরের ইট দিয়ে আঘাত করেছে ও লাঠি দিয়ে পিটিয়েছে ওই সন্ত্রাসীরা। এরপর আমার কান ছিড়ে ফেলে স্বামীর স্মৃতি একজোরা সোনার দুল ছিল তাও নিয়ে যায় এবং এ বিষয়ে মামলা করলে আমাকে এলাকা ছাড়া করবে বলে হুমকী দেয় ইসমাইল হাওলাদার।

অভিযুক্তদের বাড়ীতে পাওয়া যায়নি।

অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান- অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অন্যায়কারীরা কোনক্রমেই ছাড় পাবেনা।