ডেস্করিপোর্ট কুষ্টিয়া পুলিশ লাইন্সে অধঃস্তন পুলিশ সদস্যদের প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) সকাল ১০টায় পুলিশ বাহিনীর অধঃস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের ২০২০ সালের বিভাগীয় পদোন্নতি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার অংশ হিসেবে কুষ্টিয়া পুলিশ লাইন্সের বাস্কেটবল গ্রাউন্ডে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম সভাপতি হিসেবে প্যারেডের কার্যক্রম পরিচালনা করেন। এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে পদোন্নতি প্রত্যাশী পুলিশ সদস্যদের প্যারেড পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা বোর্ডের সদস্যবৃন্দ পরীক্ষার্থীদের ব্যক্তিগত কমান্ড, ফোর্সের উপর কন্ট্রোল, ডিসিপ্লিনসহ প্যারেডের সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করেন।
পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন আমরা এখন মুজিব বর্ষে অবস্থান করছি। মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আমাদের কাজ করতে হবে।
পুলিশ সুপার আরো বলেন বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয় পুলিশের নিয়োগ, পদোন্নতি, পদায়নসহ সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত করনে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন যে কোন দিন বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এবং এখানে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে যোগ্যদেরই কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়া হবে।

এ সময় পরীক্ষা কমিটির সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), চুয়াডাঙ্গা, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, মোঃ আজিবর রহমান, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়া, আরওআই মোঃ শহীদুজ্জামান, ড্রিল ইন্সট্রাক্টরসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্য।